দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুঁজিবাজারে বছরের পর বছর বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকাভুক্ত থাকার সুযোগ আর থাকবে না বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে বাজারে আস্থা ফিরিয়ে আনতে মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ ও পাবলিক ইস্যু বিধিমালায় পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি।
দীর্ঘদিন ধরে বন্ধ ও দুর্বল মৌলভিত্তির অনেক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকায় ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পুঁজিবাজার বিটের সংবাদকর্মীদের সঙ্গে আলোচনায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, দীর্ঘদিন বন্ধ বা ঝুঁকিপূর্ণ কোম্পানি তালিকাভুক্ত থাকার সুযোগ নেই।
তিনি জানান, বাজারে গতি ফেরাতে আগামী দুই সপ্তাহের মধ্যেই মার্জিন ঋণ বিধিমালায় পরিবর্তন আনা হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড ও পাবলিক ইস্যু রুলেও সংস্কার করা হচ্ছে।
কারসাজি রোধে সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এছাড়া ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত নতুন কোম্পানি বাজারে আনার পরিকল্পনার কথাও জানানো হয়।
/অ